
ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক কর্মশালা পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।
এসময়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম সফিউল ইসলাম। উপস্থিত ছিলেন, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পিআইও রাজীব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।
কর্মশালায় বক্তারা বলেন, ডেঙ্গু এখন একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ছাদ, ফুলের টব ও যেকোনো পানিবাহিত স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এডিস মশা পরিষ্কার পানিতে জন্ম নেয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...