মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ডিভাইডার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

 

মো: আজহার হোসেন,মানিকগঞ্জঃ আজকের আয়োজিত মানববন্ধনকে পূর্ণ সমর্থন জানিয়ে অপরিকল্পিত ডিভাইডার অপসারণ করে জয়রা হইতে বাসস্ট্যান্ড দিয়ে শহরে ঢোকার জন্য একটি ফ্লাইওভার অথবা আন্ডারগ্রাউন্ড রাস্তার দাবি জানিয়েছে হাজারো ছাত্র জনতা ও এলাকাবাসী । কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৯ই সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে রাজ হোটেলের সামনে অপরিকল্পিত ডিভাইডার অপসারণের দাবীতে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অপরকল্পিত ডিভাইডার অপসারণ করে
গোল চত্ত্বর নির্মাণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়

বাসস্ট্যান্ডে গোল চত্বর ও অপরিকল্পিত ডিভাইডার অপসারণের অনেক দিনের দাবি। মানিকগঞ্জ মেডিকেল থেকে সদর উপজেলা হয়ে বাস স্ট্যান্ডে আসতে ওয়ান ওয়ে রোড হওয়ায় রিক্সা,ভ্যান ,অটো রিক্সা, হ্যালো বাইক ,সদর হাসপাতাল হইতে মানিকগঞ্জ মেডিকেলে, জয়রা ইসলামিক হাসপাতালে রোগীদের আনা ও নেওয়ার জন্য ট্রাফিক পুলিশের বাধার সম্মুখীন হতে হয়।

তাছাড়া বাসস্ট্যান্ডে দুটি ওভারব্রিজ দিয়ে রোগী এবং সত্তুরউর্ধ নারী পুরুষ যাতায়াতে খুবই কষ্টসাধ্য। সেওতা, মানরা, জয়রা, নারাঈই, উচুটিয়া, বান্দুটিয়া, শহরের বাসিন্দা সহ মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে হাইওয়ে রোডে অপরিকল্পিত ডিভাইডার অপসারণের জন্য এবং একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে হাজারো ছাত্র-ছাত্রী , এলাকাবাসী,ব্যবসায়ীও সাধারণ জনগণ ।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।