
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততা অপরিহার্য— এ মতামত ব্যক্ত করা হয়েছে খাগড়াছড়িতে আয়োজিত এক কর্মশালায়।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল পৌনে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, খাগড়াছড়ি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সভাপতি বেলা রানী দাশ। আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা ও খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
প্রারম্ভিক বক্তব্যে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) ফেরদৌসী বেগম কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন। টিআইবি-চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোঃ জসীম উদ্দিন সঞ্চালনা করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবি-সিভিক কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। তিনি বলেন, “শুদ্ধাচার হলো নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। সমাজ ও রাষ্ট্রে ন্যায়পরায়ণতাভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনই এর লক্ষ্য।”
তিনি আরও তুলে ধরেন— প্রাতিষ্ঠানিক সুশাসনের অভাব, তথ্য-অপ্রতুলতা, নাগরিক সমাজের সঙ্গে সরকারের অনীহা, ঘুষ ও দুর্নীতি বিষয়ে তথ্য গোপন, সক্ষমতার ঘাটতি এবং জনসচেতনতার অভাব এসডিজি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
এসডিজি বাস্তবায়নে তিনি সুপারিশ করেন—মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সমন্বয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়ন; উন্নয়ন বাজেটে প্রতিফলন; সরকারি-বেসরকারি খাতের অংশীজনকে সম্পৃক্তকরণ; সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধির ধারাবাহিক উদ্যোগ; উপাত্ত ঘাটতি দূরীকরণ; প্রতিটি দপ্তরের কার্যক্রমে সুশাসন নিশ্চিত করা।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সরাফত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রাজু আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ বাছিরুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসাসহ জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...