
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ৪০৬.২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলার ১৪টি প্রাতিষ্ঠানিক জলাশয় এবং ভোগাই নদী, সুতিয়ার খাল ও বাইটকামারী বিলসহ তিনটি উন্মুক্ত জলাশয়ে এসব পোনা মাছ ছাড়েন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুফলভোগীরা।
পোনা মাছ অবমুক্তকরণ শেষে অতিথিবৃন্দ বলেন, এর ফলে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়বে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জনগণের পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব হবে।
কার্যক্রমটি বাস্তবায়ন করেছে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, নালিতাবাড়ী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...