মাদকসহ গ্রেফতারের ঘটনায় ছাত্রদল নেতা আশিক মাহমুদ বহিষ্কার

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার হওয়া রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

সোমবার (২৫ আগস্ট) শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. নাইম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডে জড়িত থাকায় আশিক মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার রাতে নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় চারআলী বাজার এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ আশিক মাহমুদকে গ্রেফতার করা হয়। তিনি কালাকুমা বৈশাখী বাজার এলাকার ফারুক মিয়ার ছেলে।