মাদক একটি সামাজিক ব্যাধি:আইন-শৃঙ্খলা সভায় ইউএনও

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): মাদক সমাজ ও পরিবারের জন্য একটা ভয়াবহক মাদকের বিরুদ্ধে সকলে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-ইউএনও মো. মোশারফ হোসাইন।

সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা (২৮ জুলাই) সোমবার সকাল১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সরাইল উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিদ্যুৎ, যানজট, মাদক ও চুরি নিরসনে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন।এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও উপজেলা আইন-শৃঙ্খলা সভার সভাপতি মো. মোশারফ হোসাইন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি।

বর্তমান গ্রামের আনাচে কানাচে মাদক ছড়িয়ে পড়েছে। মাদক মহামারি আকার ধারণ করেছে।আশংকাজন কভাবে মাদক সেবনকারী ও পাচারকারী বৃদ্ধি হওয়ায় মাদকের বিরুদ্ধে সকলে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, মাদকাসক্তি শুধু শারীরিক ক্ষতি করে না, বরং মানসিকভাবেও একজন ব্যক্তিকে ভেঙে ফেলে।

মাদকের নেশায় আচ্ছন্ন ব্যক্তিরা বিষণ্ণতা, উদ্বেগ, আগ্রাসন – এই ত্রিশূলে বিদ্ধ হয়। আত্মবিশ্বাস, নৈতিকতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা – সবকিছুই হারিয়ে ফেলে তারা।মাদকের প্রভাবে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়। ফলে বিষণ্ণতার কালো ছায়া নেমে আসে ব্যক্তির জীবনে।

তিনি বলেন,মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনের জন্য সকলকে মাদকে ‘না’ বলার জন্য প্রচার ও প্রসার বাড়াতে হবে।মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং সুস্থ, সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদকের কুফল থেকে দূরে থাকার পরামর্শ দেন।এছাড়াও পরিবার ও সমাজে মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন,সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মমনছুর হোসেন, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, উপজেলা জামায়েত ইসলামের আমির মো. এনাম খা, উচালিয়া পাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো. জহিরুল ইসলাম, মো. আআইয়ুব খান মাস্টার,সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, মাও.মঈনুল ইসলাম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সাংবাদিক তফসির আহমেদ,কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো.সায়েদ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ মিয়া প্রমুখ।