
কাল মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা গাজীপুরে রাজবাড়ীর মাঠে অনুষ্ঠিত হবে।বিচার, সংস্কার, গণ পরিষদ নির্বাচন, ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর “দেশ গড়তে জুলাই পদযাত্রা”।
এ উপলক্ষে সোমবার গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক, এডভোকেট আলী নাসের। তিনি জানান, ‘জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী ও এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা গাজীপুরের কালিয়াকৈর হয়ে মাওনা অতিক্রম করে জয়দেবপুর রাজবাড়ী মাঠে বিকেল ৪টায় সমবেত হবেন এবং সেখানে ভাষণ দেবেন।’
আয়োজকরা জানান, এনসিপির গাজীপুর জেলা ও মহানগর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই সমাবেশে লাখো মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
পদযাত্রা ও সমাবেশ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও এডভোকেট আলী নাসের বলেন, ‘আওয়ামী লীগ এখন একটি ডেড ইস্যু ও ইতিহাসের ডাইনোসরে পরিণত হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো বড় ধরনের হুমকি নেই। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ মহসিন উদ্দিন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি নবজাগরণের বার্তা। ৭১-এর অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র উপহার দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...