
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলার সদর ইউনিয়নের”কুট্টাপাড়া লায়ন ক্লাবের আয়োজনে” সরাইল সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে কুট্টাপাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদের সভাপতিত্ব, প্রধান অতিথি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর (তপু), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক( ২) আব্দুল হাফিজ মাহন, সরাইল সদর ইউপি বিএনপি’র সভাপতি মো.কাজল মিয়া,সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো.আবুল কাশেম, মীর ওয়ালিদ, মো সোহাগসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ জালাল মিয়া জানান, আমার বয়স প্রায় ৭০ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ খেলায় মানুষ হবে প্রায় কয়েক হাজার।’
এ বিষয়ে প্রধান অতিথি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর (তপু) জানান, গ্রামের যুবকদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং তাদের খেলাধুলার প্রতি আগ্রহী বাড়াতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে হবে।
এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি।আগামীতে এমন খেলার আয়োজন করা দরকার।
ফুটবল টুর্নামেন্টে সরাইল উপজেলার চুন্টা একাদশ ৩-০ গোলে বিজয়নগর উপজেলার রূপসী বাংলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন,মো.মাসুম খন্দকার, আব্দুল্লাহ মতিন ও মো.শফিক।খেলার ধারাভাষ্যকার ছিলেন, মো. সুমেল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...