
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের এক জরুরি সভা আজ শনিবার সকাল ১১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের মধুখালী প্রতিনিধি মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিনিধি মোঃ মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন — সহ-সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ মতিয়ার রহমান মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃ রমজান আলী বিশ্বাস, প্রচার সম্পাদক ও দৈনিক খেদমতের প্রতিনিধি মোঃ আবির হোসেন আবু, দপ্তর সম্পাদক ও দৈনিক নবচেতনার প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ও দেশের বাংলা সংবাদের প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম জামিল, টাইমস নিউজ ৭১ প্রতিনিধি মোঃ কামাল মাহমুদ লেলিন, দৈনিক ডেসটিনির প্রতিনিধি ও সহপ্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, দৈনিক সমাচার প্রতিনিধি মোঃ ইদ্রিস আলী, আল মুয়াজ্জিন প্রতিনিধি অসীম কুমার দত্ত, দৈনিক বাঙালি সময়ের প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মোঃ সজিব মোল্যা, দৈনিক সকালের সময়ের স্টাফ রিপোর্টার মোঃ বেলাল শেখ, ইএসবি ২৪ নিউজের প্রতিনিধি মোঃ শাহরিয়ার শিকদার, দৈনিক মর্নিং পোস্ট প্রতিনিধি শেখ সালমান আহম্মেদ, আলোকিত কণ্ঠ মধুখালী প্রতিনিধি পার্থ রায়। সভায় ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ বর্তমানে চাকরিসূত্রে দেশের বাইরে অবস্থান করায়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
একইসঙ্গে সহ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় তার সদস্য পদ স্থগিত করা হয় ও মোঃ রাজিব হোসেনকে তার স্থলাভিষিক্ত করা হয়।
এছাড়াও তিনটি বা ততোধিক সভায় অনুপস্থিত থাকলে নির্বাহী সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্তসহ মাসিক চাঁদা নিয়মিত প্রদান, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রেসক্লাবকে আরও গতিশীল ও পেশাদারিত্বে উজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...