
নড়াইলের লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম গঠন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার(২৮জুন) জুন দুপুরে লোহাগড়ার বাজারের ড্রীম হোটেলের হল রুমে সিনিয়ার সাংবাদিক এ কে এম আকরামুজ্জামান মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক প্রভাত ফেরীর প্রকাশক ফকির শওকত আলী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়ার সাংবাদিক রেজাউল করিম, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মাইটিভির নড়াইল প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, মহাসচিব শিমুল হাসান,সাংবাদিক সিদ্দিকুর রহমান,শ ম কামাল হোসেন,কাজী ইমরানসহ প্রমুখ।
আলোচনা সভায় সবার মতামত নিয়ে সিনিয়ার সাংবাদিক এ কে এম আকরামুজ্জামান মিলু কে সভাপতি,মাইটিভির নড়াইল প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম সাধারণ সস্পাদক ও মোঃ সিদ্দিকুর রহমান কে অর্থ সস্পাদক করে লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম গঠন করা হয়েছে।
পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক প্রভাত ফেরীর প্রকাশক ফকির শওকত আলী কে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...