মানিকগঞ্জে নজরুল পত্নী প্রমিলার ৬৩তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ , ২৮ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

মো: আজহার হোসেন,মানিকগঞ্জঃ আজ ২৮শে জুন২০২৫ শনিবার সকাল ১১ টায় মানিকগঞ্জ সিংগাইর জয়নগর মানিকগঞ্জের নজরুল প্রমিলা পরিষদ ও অন্যতম আলোকিত সাহিত্য সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় নজরুল পত্নী প্রমীলার মৃত্যুবার্ষিকী।

অনুষ্ঠানে বিশিষ্ট কবি সাহিত্যিক সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত”ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ মুন্নাফ খান সভাপতি নজরুল প্রমিলা পরিষদ মানিকগঞ্জ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অ্যাডভোকেট লুৎফর আহসান বাবু ,বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ডঃ মুহাম্মদ ফারুক হোসেন, কবি সৈয়দ নাজমুল আহসান, কবি লিন্ডা আমিন, কবি গোলাম মোস্তফা,স্বাগত বক্তব্য রাখেন মোঃ হাবিল উদ্দিন ,সাধারণ সম্পাদক, নজরুল প্রমিলা পরিষদ,কেন্দ্রীয় কমিটি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন -মোজাম্মেল হোসেন বাবর সভাপতি নজরুল প্রমিরা পরিষদ, মানিকগঞ্জ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার। মোহাম্মদ জয়নাল আবেদীন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন বিদ্রোহী কবি নজরুল ইসলামের পত্নী প্রমীলা ছিলেন কবি কাজী নজরুলের অনুপ্রেরণার সঙ্গী।