• দেশজুড়ে প্রধান সংবাদ
  • “শেপিং দা ফিউচার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে

“শেপিং দা ফিউচার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ , ২৫ জুন ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

ফিজিক্স আলামনাই এসোসিয়েশন অফ বুয়েট (ফ্যাব) এর উদ্যোগে আজ রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে অনুষ্ঠিত হলো “শেপিং দা ফিউচার” শীর্ষক একটি সেমিনার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাবের সভাপতি প্রফেসর হামিদুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কিয়ুশু ইউনিভার্সিটির অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞ ড. আশির আহমেদ। তাঁর প্রবন্ধে আগামী দিনের প্রযুক্তি, শিক্ষা ও গবেষণার দিক নির্দেশনা তুলে ধরা হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।

সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আবু সাঈদ, পিএইচডি। তিনি বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে এমন সেমিনার অপরিহার্য।”

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আলোচনা পর্ব শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন।

সেমিনার শেষে ফ্যাবের পক্ষ থেকে অংশগ্রহণকারী অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।