
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ জুন) সকালে রহনপুর পৌরএলাকার কলেজ মোড়ে নুরনবীর ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই অর্থদণ্ড প্রদান করেন। এসময় ওই এলাকার অন্য ফার্মেসীগুলোতে সতর্কমূলক নির্দেশনা প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঔষুধ তত্তাবধায়কের অভিযানে রহনপুর পৌর এলাকার কলেজে মোড়ের ফার্মেসীগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুরনবীর ফার্মেসী মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষুধ পাওয়া যায়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ঔষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর (খ) ধারায় ৪০ (ক) এবং ৪০ (খ) ধারায় সাবস্ত করে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অন্য ফার্মেসীগুলোতে সতর্ক নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...