
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ জুন ২০২৫) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
পাশাপাশি নারী শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। নারীরা শিক্ষিত ও স্বাবলম্বী হলে সমাজ-দেশ উপকৃত হবে।” তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের উত্থাপিত দাবিসমূহ গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, মাদ্রাসার প্রভাষক মাওলানা ইব্রাহিম মিয়াজি ও এ টি এম নেচাউল্লাহ।
অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, এটি একটি পরীক্ষাকেন্দ্র হলেও বাউন্ডারি ও মূল গেট না থাকায় নিরাপত্তা ও ব্যবস্থাপনায় মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় পার্বত্য জেলা পরিষদের সহায়তায় অসমাপ্ত অবকাঠামোগত কাজ সমাপ্ত করার দাবি জানান তারা।
অনুষ্ঠান শেষে শতাধিক আলিম পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। পরে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...