নড়াইলে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , ১৮ জুন ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ফাইল ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক বিধবা নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলা দায়ের হলেও আসামি জহির পলাতক রয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাতে লোহাগড়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী নিজেই। এর আগে গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলায় এই ঘটনা ঘটেছে।

অভিযুক্ত জহির শেখ উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামের টুলু শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত উপজেলার তেলকাড়া গ্রামের জহির শেখ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই বিধবা নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত সোমবার দিবাগত রাত ২ টার দিকে ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে জহির শেখ।

এরপর স্থানীয় লোকজন ঘটনাটি জানলে সালিশ ও মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে ঘটনাটি এলাকায় জানাজানি হলে পরবর্তীতে ভুক্তভোগী ওই বিধবা নারী লোহাগড়া থানায় জহির শেখক আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। তবে এ ঘটনার পর থেকে অভিযুক্ত জহির শেখ পলাতক রয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত বলেন, এক বিধবা নারী থানায় জহির শেখ নামে একজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।