
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী বরুন রঞ্জন দেবকে চাকুরীতে পূর্ণবহাল,কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা,পদোন্নতি,কর্মচারীদের বেতন স্কেল পরিবর্তন এবং চাকুরী জাতীয় করনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত।
১ মে বিকাল ৫টায় জেলা পরিষদ,কমলগঞ্জ অডিটরিয়ামে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্টান কর্মচারী ঐক্য ফেডারেশন কমলগঞ্জ শাখার আয়োজনে অনুষ্টিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্টান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রিয় কমিটির মহাসচিব মো: আজিজুল হক রাজা।
কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের সভাপত্বিতে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ শিক্ষা প্রতিষ্টান কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সচিব তৌহিদুল ইসলাম,বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম ও বরুন রঞ্জন দেব প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো: আজিজুল হক রাজা বলেন, শিক্ষকরা জাতী গড়ার কারিঘর। এই কারিঘররা বিগত ফ্যাসিষ্ট সরকারের রোষানলে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও কর্মচারীদের চাকুরীচুত করা হয়েছে।
ঐসব শিক্ষক ও কর্মচারীরা চাকুরী হারিয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন। তাদেরই একজন হচ্ছেন কমলগঞ্জের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী বরুন রঞ্জন দেব।
তিনি আরো বরেন, আমরা আজকের এই সমাবেশ থেকে দ্রুত বরুনকে চাকুরীতে পূর্নবহাল সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে অবৈধ ভাবে চাকুরীচুতদের পূর্ণবহাল সহ কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা,পদোন্নতি,কর্মচারীদের বেতন স্কেল পরিবর্তন এবং চাকুরী জাতীয় করনের জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।
অন্যতায় বাংলাদেশ শিক্ষা প্রতিষ্টান কর্মচারী ঐক্য ফেডারেশন দূর্বার আন্দোলন গড়ে তুলবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...