কমলগঞ্জের শমশেরনগর

শ্রমিকদের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতির চাকা ঘুরেবি এনপি নেতা – হাজী মুজিব 

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ , ২ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

আব্দুর রাজ্জাক ,কমলগঞ্জ,মৌলভীবাজার : মৌলভীবাজারে কমলগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান মে দিবস পালিত হয়েছে। কমলগঞ্জের শমশেরনগর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মে দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে শমশেরনগরে বের হয় শোভাযাত্রা। পরে মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, শ্রমিকরা পরিশ্রম করে তাদের সংসার চালায়। তাদের মধ্যে কোন গরলতা নেই। শ্রমিকদের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতির চাকা ঘুরে।

কিন্তু দু:খের বিষয় এই হারকাটা পরিশ্রম করা মানুষগুলোর সাথে কিছু পুঁজিবাদীরা প্রতারণা করে। শ্রমিকদের তাদের কাছে বঞ্চনার শিকার হতে হয়। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমরা যেন শ্রমিকদের পাশে থাকি। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে সর্বাধিক গুরুত্ব দিবে বিএনপি।

এর আগে শ্রীমঙ্গল উপজেলা শ্রমিকদলের উদ্যোগে শ্রীমঙ্গল শাহী ঈদগাঁ থেকে বের হওয়া বিশাল মে দিবসের শোভাযাত্রায় অংশনেন হাজী মুজিব। পরে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে গিয়ে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্যদেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক নুুরুল আলম সিদ্দিকি, যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু, আহবায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন ঝারু, পৌর যুবদলের আহবায়ক মো. সারোয়ার হোসেন ও শ্রীমঙ্গল স্বেচ্ছা সেবক দলের আহবায়ক বেলাল আহমদ প্রমুখ।