
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনায় চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত কেউ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ঢেউ’।
মানববন্ধনে অংশ নেন জেলার গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থীসহ সচেতন নাগরিকরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠ রোধের চেষ্টা। প্রশাসন যদি সময়মতো পদক্ষেপ না নেয়, তাহলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে।”
বক্তব্যে আরও উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, খেলাঘর সংগঠক নিহার রঞ্জন সরকার, ইউনাইটেড কলেজের পরিচালক হারুন অর রশিদ, সাংবাদিক অভিজিৎ রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত মেনে নেওয়া যায় না। যদি আন্দোলন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তবে তাই হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...