
জামাল হোসেন পান্না, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে জেলের জালে ধরা পরলো ২৫ কেজি ওজনের বোয়াল মাছ।
আজ (২৮ তারিখ) মঙ্গলবার বিকালে উপজেলার মনতলা- সীতারামপুর ব্রিজের নিচে তিতাস নদী থেকে এই মাছটি ধরেন সুধীর বর্মনের নৌকার জেলারা জানা যায় – নবীনগর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের জেলে সুধীর বর্মন সহ দলের অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় আজও তিতাস নদীতে মাছ ধরতে যান।
বিকাল ২ টার দিকে তার জালে এ বোয়াল মাছটি ধরা পরে। পরে মাছটি নবীনগর বাজারে নিয়ে আসলে কুয়েত প্রবাসী জালাল উদ্দিন ৭৫০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন।
নৌকার মালিক সুধীর বর্মন এ প্রতিনিধিকে জানান- বিকালে তিতাস নদীতে আমাদের জালে ২৫ কেজি ওজনের এ বোয়াল মাছ ধরা পরে। পরে মাছটি বাজারে নিয়ে আসি।
নৌকার অন্য জেলে বীরোন্দ্র বর্মন বলেন- আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ২৫ কেজি। ৭৫০ টাকা কেজি দরে এটি বিক্রি করেছি। তিতাস নদীতে এত বড় মাছ কম পাওয়া যায়। এত বড় মাছ আমাদের জালে ধরা পড়ায় আমরা অনেক খুশি।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...