
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুর পৌর শহরের মোটরসাইকেল, অটোরিকশা ও পথচারীকে চাপায় দেয় একটি মাইক্রোবাস। এতে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলে- শিশু রনি মিয়া ও গৌরব। দুজনের বাসা শেরপুর শহরেই। হতাহতরা সবাই শেরপুর শহরের নিউমার্কেটের কালার ডিজিটাল নামে একটি দোকানের মালিক এবং কর্মচারী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দিবাগত রাত ১টার দিকে একটি দ্রুতগতির বেপরোয়া মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমীতলা বাসস্ট্যান্ড এর কাছে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর আরও একটি অটোরিকশাকে চাপা দেয়। এরপর পথচারীকেও চাপা দেয়।
এ ঘটনায় ঘটনাস্থলে শিশু রনির মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামে আরেকজনের মৃত্যু হয়। শুভ নামে আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। পাশাপাশি মাইক্রোবাসে থাকা যাত্রীরাও পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...