
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ সময় তারা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা ও প্রজন্ম একাত্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, আব্দুর রহমান তালুকদার, বাদল চন্দ্র পাঠক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান ও অবমাননার ঘটনা ঘটছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে এ ধরনের ঘটনা বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই অন্তবর্তী সরকারকে কঠোর হতে হবে।
বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। এখন আমাদেরই লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান অবহেলার শিকার হতে হচ্ছে।
আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। আমাদের দেহে যতটুকু শক্তি-সামর্থ্য আছে আমরা তাই দিয়েই প্রতিরোধ গড়ে তুলব। এ সময় মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...