
মোঃ আবু হানিফ,শেরপুরঃ শেরপুর জেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ হযরত আলীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিটিং করা অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর রোববার বেলা বারোটায় জেলা শহরের ৩নং ওয়ার্ডের ছাত্র জনতা ও বিএনপি সমর্থকদের আয়োজনে ঢাকলহাটি পুরাতন জামে মসজিদের সামনে এ পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, স্থানীয় মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের কন্যা জান্নাতুল ফেরদৌস, ভাষা সৈনিক হবিবুর রহমানের পুত্র সোহানুর রহমান লিখন, কামরুল ইসলাম, বাদশা মিয়া, সোহেল ও রফিক।
এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সমাজসেবক মোঃ হযরত আলী সম্প্রতি শেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দীর্ঘদিনের একটি বিরোধপূর্ণ জমির গাছ কাটা বাঁধা দেওয়ায় বিক্ষুব্ধ হয় গাছ কাটার পক্ষের লোকজন।

এরই জের ধরে সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত আলীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও এডিটিং করা বিভিন্ন ভিডিও ও অডিও পোস্ট করে যাচ্ছে।
আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানাই।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...