
দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার।
বীরত্বপূর্ণ অবদান রাখায় শহিদ তানজিমের স্মরণে রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নাম রাখা হয়েছে ‘শহিদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।’
পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে, ‘শহিদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস’ সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই মহতি সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদদ তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।’
২০১৮ সালে রামু সেনানিবাসে প্রতিষ্ঠিত এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ইতিমধ্যে নতুন নামে পরিবর্তিত হয়েছে এছাড়াও পরিবর্তন ঘটেছে লোগোতে।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...