
সৌদি আরবে টানা বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট। এতে নাগরিকদের সাবধানে থাকার উপদেশ দেওয়া হয়েছে।
উত্তর সীমান্ত অঞ্চলে শনিবার ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। বিশেষ করে রাফা গভর্নরেট ও এর আশেপাশের এলাকাগুলোতে।
ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে।
তাছাড়া রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক ও আল জাওফেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে উত্তরাঞ্চলের আল জুফের এলাকা বরফের চাদরে ঢেকে গেছে। শুক্রবার থেকে সেখানে বরফ পড়া শুরু করে।
সাকাকা সিটি ও দুমাত আল জান্দালোতেও শিলাবৃষ্টি হচ্ছে। বসন্তের সময় এখানে নানা ধরনের ফুল ফোটে। তবে এখন এই জায়গায়টিতে অস্বাভাবিক শীতের দৃশ্য দেখা যাচ্ছে।
গত বুধবার থেকে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিতে আল জউফের বিভিন্ন অংশে প্রভাব পড়েছে।
সূত্র: গাল্ফ নিউজ
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...