
বিশ্ব শিক্ষক উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় র্যালি বের করা হয়।
র্যালি শেষে কৃষি অনুষদের কনফারেন্স রুমে ল্যান্ড অনুষদের ডিন অধ্যাপক আব্দুল লতিফ’র সভাপতিত্বে ও কৃষি অনুষদের অধ্যাপক ড. আবু ইউসুফ’র সঞ্চালনায় বিভিন্ন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় কৃষি অনুষদের অধ্যাপক ড. মাহবুব রাব্বানী, রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান (অ.দা.), ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সুজাহাঙ্গীর কবীর, সিএসই অনুষদের সাবেক ডিন জামাল হোসেন, কৃষি অনুষদের অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. মহসিন হোসেন, অধ্যাপক ড. মামুন আর রশীদসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষকদের শ্রদ্ধা, সম্মান ও বিভিন্ন সুযোগ সুবিধাসহ শিক্ষা ক্ষেত্রে ছাত্র বান্ধব পরিবেশ তৈরি, গবেষণা, উচ্চশিক্ষা, কৃষিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নের ভূমিকা রাখার কথা আলোচনা করা হয়।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদানকে স্মরণ করার পাশাপাশি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্বের ১০০টি দেশে সকল শিক্ষক সংগঠনগুলো এ দিবসটি পালন করে থাকে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...