
“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ইং পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার, নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মিতালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনায়েত হোসেন, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, সালথা দাখিল মাদ্রাসার সুপার তাওফিকুর রহমান, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়া, বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রাসেল মাহমুদ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...