সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ , ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীদের বৃক্ষরোপণ করা হয়।

বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে জামেয়া আবু হুরায়রা(রাঃ) মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনের বিভিন্ন রকমের ফলীয় ২৫টি গাছ রোপণ করা হয়।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিখন আহমেদ এর উদ্যোগে এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাউসার আহমেদ, আবু সাঈদ আপন, শেখ অলি, সাংগঠনিক সম্পাদক অনিক দাস, উপ-দপ্তর সম্পাদক সাদেক আহমদ, গন যোগাযোগ বিষয়ক সম্পাদক সাঈফুল ইসলাম, সহ-সম্পাদক আতাহার ফিদা লাবিব, জেলা ছাত্রলীগ নেতা ইউসুফ আহমেদ, পলাশ রঞ্জন দাস, আহমেদ ইমতিয়াজ ফাহিম, নাসিম আহমদ, মুনতাছির হাসান, আকেপ রহমান, আদনান আহমেদ প্রমুখ।