
নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ’র ব্যক্তিগত মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে। এখন ওই নম্বর থেকে তার নাম ভাঙিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীদের ফোন করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।
ইতিমধ্যে ওই চক্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ’র নাম ভাঙিয়ে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারকে ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাইয়ুম এবং কারীউল্লাহ সরকারকে ফোন করেছে বলে জানা যায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর ( +880 1762-687006) ক্লোন করে একটি সংঘবদ্ধ চক্র।
পরে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাইয়ুম ও কারীউল্লাহ সরকারকে ফোন করা হয়। তাদের ফোন নম্বরে কল দিয়ে বলা হচ্ছে, ‘আমি ইউএনও বলছি।
নির্বাচন সংক্রান্ত জরুরি কথা আছে। আপনি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ ।
তিনি বলেন, বিষয়টি আমি জানার সঙ্গে সঙ্গে (uno Palash Narsingdi) ফেসবুক আইডি থেকে সতর্কতা মূলক পোস্ট করে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত প্রশাসনকে অবহিত করবেন।
এছাড়া কেউ উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙিয়ে ফোন করলে সরাসরি নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে যাচাই করারও অনুরোধ করেন এই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী