
নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী কৃষ্ণ রবিদাস (৩০) নামের এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা সদরে বদলগাছী ব্রীজের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
জানা যায়, মঙ্গলবার অটোরিকশা যোগে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কৃষ্ণ। বদলগাছী সদরে ব্রীজের পাশে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস এসে অটোরিকশাতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে কৃষ্ণ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
নওগাঁ সদর থানার তদন্ত-ওসি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- দূর্ঘটনার আহতের পর উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...