নবীনগরে অবৈধ বালু উত্তোলন: ৫ লাখ জরিমানা ৩ জন কারাদণ্ড

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নবীনগরে অবৈধভাবে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারের প্রতিনিধিকে ৫ লাখ টাকা জরিমানা এবং ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১ এপ্রিল, ২০২৪) উপজেলার জাফরাবাদ বালুমহালে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

অভিযানে জাফরাবাদ বালু মহাল পয়েন্টে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদারের প্রতিনিধি মো: সাদেক মিয়াকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ইউএনও।

এছাড়াও, চর মানিকনগরে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় ৩ জনকে ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন, “অতিরিক্ত ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ।