
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর গভীর রাতে পরপর দুইটি ট্রাক বিকলের ফলে টোল আদায় বন্ধ থাকা এবং ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও যানজট ও ধীরগতিতে পরিবহন চলাচল করছে।
বুধবার (২৪ জানুয়ারি) ভোররাত থেকেই বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতিতে পরিবহন চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর রাতে দুইটি ট্রাক বিকলের পর দুই দফায় টোল আদায় বন্ধের কারণে মহাসড়কে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। মহাসড়কে পরিবহনের ধীরগতি কমিয়ে আনতে কাজ করা হচ্ছে।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর ৬টা পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা অংশে যানবাহন ধীর গতিতে চলাচল করেছে। এখনো পরিবহনের চাপ রয়েছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, রাতে সেতুতে দুইটি ট্রাক বিকল হয়। এতে কিছু সময়ের জন্য সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। পরে সেতুর ওপর থেকে ট্রাক দুইটি অপসারণ করা হয়। এ ছাড়া ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ রোধে টোলপ্লাজা এলাকায় গণসচেতনতায় সতর্কতামূলক লিফলেট বিতরণসহ সেতুর পূর্ব ও পশ্চিমে মাইকিং করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে...
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই হবে না:...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই...
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের...
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ