
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক আগের চেয়ে আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত বেইজিংয়ের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (২১ জানুয়ারি) রাজধানীর শের-ই বাংলা নগরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান চীনের রাষ্ট্রদূত।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে নতুন অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে সামনের দিনগুলোতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে।
তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করবো। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীনের প্রতিশ্রুত অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে। আবুল হাসান এর আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কাজেই আগের যেকোনো সময়ের চেয়ে অর্থ ছাড়সহ সহযোগিতার সব ক্ষেত্রেই দারুণ সময় যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে...
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই হবে না:...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই...
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের...
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ