নওগাঁয় শাস্ত্রীয় সংগীতের আসর

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নওগাঁয় হয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীতের আসর। প্রয়াত সুরসাধক মোমিনুল হক ভুটি স্মরণে এই আসরের আয়োজন করা হয়। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ শহরের কেডি সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই সঙ্গীত আয়োজন করে।

সন্ধ্যা সাড়ে ৬টায় শাস্ত্রীয় সঙ্গীতের এই আসরে স্বাগত কথন ও উদ্বোধনী পর্বে একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ বক্তব্য রাখেন।

পরে প্রয়াত সুরসাধক ও ভাষাসংগ্রামী মোমিনুল হক ভুটির জীবনী পাঠ করেন একুশে পরিষদের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রণজিৎ কুমার পাল।সঙ্গীত শিল্পী বিপুল কুমারের অনুষ্ঠান পরিকল্পনা ও নির্দেশনা এবং আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাগাশ্রয়ী খেয়াল ও গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী যতন কুমার পাল, আলমগীর পারভেজ সুমন, অর্চনা প্রামানিক ও বিপুল কুমার। বাঁশিতে রাগ তোলেন শরৎ কুমার পাল।

একক তবলা লহরা পরিবেশন করেন শিল্পী যতন কুমার পাল। এছাড়াও সঙ্গীত শিল্পী স্বাগতা, ওম, পুনম, সুদর্শনা, তনুশ্রী, দীপিকা, বিভোর, লাবণ্য, শ্রীপর্ণা ও পূজার সমবেত কণ্ঠে ইয়ামন রাগে খেয়াল পরিবেশন করে মন্ত্রমুগ্ধ করে তোলের দর্শক-শ্রোতাদের। যন্ত্রসঙ্গীতে ছিলেন রণজিৎ কুমার পাল, বিপুল কুমার ও উত্তম কুমার হালদার।