
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে তারেক হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার উপজেলার রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন নওগাঁ সদর উপজেলার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারেক হোসেন মহাদেবপুর থানার নওহাটা মোড়ে সেলাই মেশিনের কাজ করতো। প্রতিদিনের মতো সে নওহাটা মোড় থেকে কাজ শেষ করে মোটসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন।
পথিমধ্যে উপজেলার ভিমপুর ইউপির রসুলপুর গ্রামীন সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তালগাছের সাথে ধাক্কা লাগে। এসময় ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...