
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ বিপ্লব রায় সাগর (৩২) ও গোবিন্দ নমসূত্র (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারস্থ প্রদীপ বাবুর ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করেন।
এসময় আটককৃত বিপ্লব রায়ের দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেটের ভেতরে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১২০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত অপর আসামি গোবিন্দ নমসূত্রকে তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোছা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত দুইজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...