
রাঙামাটির লংগদু উপজেলায় ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন (এইচবিবি) সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে এবং লংগদু জোনের উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধন করেন লংগদু জোনের জোন কমান্ডার।
প্রকল্পের আওতায় ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে দক্ষিণ-পূর্ব দিকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সড়কটি নির্মিত হলে ওই এলাকার বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াত, পণ্য পরিবহন এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালুতে সেনাবাহিনীর ৪ লাখ...
লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালুতে সেনাবাহিনীর...
তারেক রহমানের নেতৃত্বকে ট্রান্সফরমেটিভ লিডারশিপ বলছেন বিশ্বনেতারা
তারেক রহমানের নেতৃত্বকে ট্রান্সফরমেটিভ লিডারশিপ বলছেন...
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই
মৃত্যুর তিন বছর পরও খোঁজ মেলেনি চিকিৎসক নারীর
মৃত্যুর তিন বছর পরও খোঁজ মেলেনি...
কপ-৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের নেতৃত্ব চায় বাংলাদেশ
কপ-৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের নেতৃত্ব...
দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন তরিকুল ইসলাম-আবু...
দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন...