
ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমান সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের আদ্রতা ছিল ৮৫ শতাংশ।
শহরের আবহাওয়া নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, শীতের আগমনী বার্তার সঙ্গে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের তারতম্যের কারণে এমন মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে।
তবে এতে দৈনন্দিন কার্যক্রমে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। নগরবাসীর জন্য দিনটি স্বস্তিদায়কই থাকবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
তারেক রহমানের নেতৃত্বকে ট্রান্সফরমেটিভ লিডারশিপ বলছেন বিশ্বনেতারা
তারেক রহমানের নেতৃত্বকে ট্রান্সফরমেটিভ লিডারশিপ বলছেন...
মৃত্যুর তিন বছর পরও খোঁজ মেলেনি চিকিৎসক নারীর
মৃত্যুর তিন বছর পরও খোঁজ মেলেনি...
কপ-৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের নেতৃত্ব চায় বাংলাদেশ
কপ-৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের নেতৃত্ব...
দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন তরিকুল ইসলাম-আবু...
দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন...
ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা ব্লেয়ার
ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা...
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু