• জাতীয় লিড নিউজ
  • তারেক রহমানের নেতৃত্বকে ট্রান্সফরমেটিভ লিডারশিপ বলছেন বিশ্বনেতারা

তারেক রহমানের নেতৃত্বকে ট্রান্সফরমেটিভ লিডারশিপ বলছেন বিশ্বনেতারা

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 19 minutes আগে
সংগৃহীত ছবি।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং এটিকে ট্রান্সফরমেটিভ লিডারশিপ হিসেবে মূল্যায়ন করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সম্প্রতি কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সাফল্য ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকারের দূরদর্শী কূটনৈতিক পদক্ষেপের ফলে বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছে।

বর্তমান সরকারের এই সফল কূটনীতির পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ক্যারিজমা ও দেশের স্বার্থ রক্ষায় আপসহীন মানসিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত পররাষ্ট্র নীতি ও কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে একটি আত্মমর্যাদাবান রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কূটনৈতিক সম্পর্কের যে অবনতি ঘটেছিল, তা পুনরুদ্ধার করতে বর্তমান সরকার অত্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, শুধু দ্বিপক্ষীয় সম্পর্কই নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামেও বাংলাদেশের সরব উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। দেশের অর্থনৈতিক মুক্তি ও জনগণের গণতান্ত্রিক অধিকার সুসংহত করার লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আগামী দিনে দেশের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন অপশক্তি দেশি-বিদেশি চক্রান্ত চালিয়ে গেলেও সরকারের দৃঢ় অবস্থানের কারণে তা ভেস্তে গেছে।

মন্তব্য লিখুন

আরও খবর