
আজহার হোসেন,মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ- সাটুরিয়া ৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মানিকগঞ্জ কার্যালয়ের বাস্তবায়নে ৮৮ লাখ ৯৭ হাজার ৯২৭ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে নির্মাণকাজটি সম্পন্ন হয়।
নবনির্মিত ভবনে ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হলে স্থানীয় বাসিন্দাদের ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উন্নত পরিবেশে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের সাবেক সাধারণ...
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি ফখরুল ইসলামের”...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন –...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন...
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি,...
কেন্দুয়ায় ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কেন্দুয়ায় ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা...