
মো.সাহিদুল ইসলাম শাহীন:- নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী কর্তৃক দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শার্শা উপজেলা শাখা।
গতকাল সোমবার(১৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিতে বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে জড়ো হতে থাকে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ক্রমান্বয়ে তা জনসমুদ্রে পরিণত হতে থাকে। বিক্ষোভ মিছিলটি বলফিল্ড থেকে শুরুকরে বেনাপোল-যশোর মহাসড়কে অবস্থান করে। সেখান থেকে বেনাপোল বাজার এবং বেনাপোল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেনাপোল বাজারের বড় মসজিদ সংলগ্ন জামায়াতের অস্থায়ী কার্যালয় এসে শেষ হয়। এ সময় পুরো মিছিল জুড়ে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মুহুর্মুহু শ্লোগানে সড়ক পথ প্রকম্পিত করে তোলে।
মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারী নেতারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত প্রতিহত করতে দলমত নির্বিশেষে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
ফ্যাসিবাদ ও সন্ত্রাসীদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনগণের অধিকার রক্ষায় এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বেনাপোল পোর্টথানা জামায়াতে ইসলামীর আমির, মেয়র পদপ্রার্থী মো.রেজাউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “দেশব্যাপী ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের যেকোনো ধরনের নৈরাজ্য এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবসময় মাঠে সোচ্চার থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে...
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ;...
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী...
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও...
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার পরিদর্শন সেনা...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও...
নালিতাবাড়ীতে বেশি দামে বোরো বীজধান বিক্রির দায়ে জরিমানা
নালিতাবাড়ীতে বেশি দামে বোরো বীজধান বিক্রির...