ইসরাইলি নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্য

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ , ১ নভেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
সংগৃহীত ছবি।

ইসরাইলের অধীন নাগেভ অঞ্চলের বাসিন্দা উম্মে খালিদ ফাততুন। গত বছর যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য পরিচালিত একটি ইহুদি-আরব সহায়তা কেন্দ্রে স্বেচ্ছাসেবামূলক দায়িত্ব পালন করে বাড়ি ফিরে দেখেন বেদুইন গ্রাম আজ-জারনাগে তার ছেলের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ পাহারা নিয়ে আসা বুলডোজারগুলো যখন তার পরিবারের মাথা গোঁজার ঠাঁই গুঁড়িয়ে দিচ্ছিল, তখন তিনি উপলব্ধি করেছিলেন ইসরাইলি রাষ্ট্রে বেদুইন জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তাদের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

নাগেভ মরুভূমির বেদুইন নারীরা এবার ইসরাইলি রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছেন। দীর্ঘদিনের অবহেলা, উচ্ছেদ আতঙ্ক এবং বৈষম্যের শিকার হয়েও তারা দমে যাননি। বরং আরব দলগুলোর পক্ষে নির্বাচনে তারা ব্যাপক ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা ইসরাইলি পার্লামেন্ট নেসেটে আরব দলগুলোর আসন সংখ্যা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্লেষকরা মনে করছেন, বেদুইন নারীদের এই রাজনৈতিক সচেতনতা শুধু আরব দলগুলোর শক্তিই বাড়ায়নি, বরং মধ্যপ্রাচ্যের এই ভূরাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে।

ফিলিস্তিন সংকটের এই সময়ে ইসরাইলের অভ্যন্তরে বসবাসকারী আরব নাগরিক ও বেদুইন জনগোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতি থেকে তাদের দূরে সরিয়ে রাখার অপচেষ্টা চালানো হলেও সাম্প্রতিক নির্বাচনে বেদুইন নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে, তারা নিজেদের অধিকার আদায়ে যথেষ্ট সচেতন। উম্মে খালিদ ফাততুনের মতো হাজারো বেদুইন নারীর এই সংগ্রাম কেবল ঘরবাড়ি রক্ষার লড়াই নয়, এটি তাদের অস্তিত্ব ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার এক অদম্য আন্দোলন।

মন্তব্য লিখুন

আরও খবর