
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে যুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি) ও ড্রোন ক্যামেরা।
পাশাপাশি স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় আধুনিক এসব প্রযুক্তির সমন্বয়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
এর অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি, এটিভি দিয়ে দুর্গম এলাকায় দ্রুত টহল এবং এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আমড়া আশাবাদী। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর জেলা পুলিশের ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি’ প্রদান
শেরপুর জেলা পুলিশের ‘গণিত উৎসব ও...
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে ‘ব্লু ইউনিটি রান’ অনুষ্ঠিত
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে ‘ব্লু ইউনিটি...
নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল...
নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬...
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন
গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের...
পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান
পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক...