
শাহরিয়ার মিল্টন , শেরপুর: বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে সচতনতামূলক দৌড় প্রতিযোগিতা ‘ব্লু ইউনিটি রান’। শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় নারী-পুরুষসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় আড়াই শতাধিক দৌড়বিদ অংশ নেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় শেরপুর শহরের অর্কিড পর্যটন কেন্দ্র থেকে ৫ কিলোমিটার দূরত্বের এ প্রতিযোগিতার সূচনা হয়।
বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় প্রতিযোগিতায় অংশ নেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া,শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
আয়োজকরা জানান, ডায়াবেটিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
নিয়মিত হাঁটা ও দৌড়ের মতো শারীরিক কার্যক্রম ডায়াবেটিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল...
নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬...
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন
গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের...
পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান
পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
মণিপুরে ফের বন্দুক হামলা, নিহত ৪
মণিপুরে ফের বন্দুক হামলা, নিহত ৪