
শাহরিয়ার মিল্টন , শেরপুর: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ‘দুগ্ধগ্রামের সম্ভাবনা ও করণীয়’ বিষয়ে দুগ্ধ খামারীদের সঙ্গে এক মতবিনিময় সভা রোববার (২৯ নভেম্বর) শেরপুরের দুগ্ধগ্রাম তিলকান্দিতে অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতাল, শেরপুর আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলাপ্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।
মতবিনিময় সভায় স্থানীয় দুগ্ধ খামারীগণ তাঁদের খামারের দৈনন্দিন সমস্যা, খামারের নিরাপত্তা, দুগ্ধ বাজারজাতকরণে প্রতিবন্ধকতা, উৎপাদিত দুধের ন্যায্য মূল্য প্রাপ্তিসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক দুগ্ধগ্রাম তিলকান্দিতে মিল্কভিটার একটি দুধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র (চিলিং পয়েন্ট) স্থাপনের উদ্যোগ গ্রহণে গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন। এ উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
পাশাপাশি দুগ্ধ খামারীদের বাজারজাতকরণ সমস্যা নিরসনে শহরের উপযুক্ত স্থানে দৈনিক ভিত্তিতে একটি দুগ্ধ বিপণন হাট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রেজওয়ানুল হক ভূঁইয়া। এ সময় উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুর; উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর; জেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; স্থানীয় দুগ্ধ খামারী ও খামার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ পাশ্ববর্তী খামারী হাসানের খামার পরিদর্শন করেন।
এ সময় তারা খামারের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত বায়োগ্যাস প্ল্যান্টও ঘুরে দেখেন, যা খামারের বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের একটি কার্যকর উদ্যোগ।
পরবর্তীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আগত অতিথিবৃন্দ ১ নং সাহাব্দীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে ডিম বিতরণ করেন।
এ সময় জেলাপ্রশাসক ১ নং সাহাব্দীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি ফুটবল এবং সংলগ্ন কামারচর পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ফুটবল উপহার দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা...
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ...
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের...
লোহাগাড়ার রাজপথে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন
লোহাগাড়ার রাজপথে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন
পাইকগাছায় শীতের আগমনী বার্তায় বাড়ছে লেপ-তোষক তৈরির ব্যস্ততা
পাইকগাছায় শীতের আগমনী বার্তায় বাড়ছে লেপ-তোষক...
কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনছে সরকার, ক্ষেতলালে...
কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনছে...