
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে ড্রাম ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হন।
তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার, (২৯ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। আহত মামুন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে কাঁচামালবোঝাই একটি অটোরিকশা জামালপুরের কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে জামালপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি আটক করে।
ইমরুলের স্বজনরা জানান, এক সপ্তাহ আগে তিনি এসএস এনজিওতে যোগ দিয়েছিলেন। সকালে মধুপুরের নিজ বাড়ি থেকে কর্মস্থল তিনানীতে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা...
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ...
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের...
লোহাগাড়ার রাজপথে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন
লোহাগাড়ার রাজপথে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন
পাইকগাছায় শীতের আগমনী বার্তায় বাড়ছে লেপ-তোষক তৈরির ব্যস্ততা
পাইকগাছায় শীতের আগমনী বার্তায় বাড়ছে লেপ-তোষক...
কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনছে সরকার, ক্ষেতলালে...
কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনছে...