লোহাগাড়ার রাজপথে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন

প্রকাশিত: 6:48 pm , 29 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 8 hours আগে
ছবি- মিজান।

মিজান লোহাগাড়া (চট্টগ্রাম):নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষে আয়োজিত শোডাউনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

আজ রবিবার ২৯ নভেম্বর বিকেল ৪ ঘটিকার সময়ে উপজেলার ঠাকুরদীঘি থেকে চুনতির শেষ সীমানা এলাকায় তারা এ মোটরসাইকেল শোডাউন দেয়। এসময়ে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের সৃষ্টি হওয়া লক্ষ্যের
বিরুদ্ধে নানান স্লোগান ধরে ।

শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এ কর্মসূচি। তারা দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে উপজেলার বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচিতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর