লালপুরে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ , ১ নভেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- কালের বিবর্তন।

​“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও যুব সংগঠনের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লালপুর ​উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ​নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিডিও মোছা: গুলনাহারের সঞ্চালনায় এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর, নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল মাহমুদ চপল এবং লালপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার অশিত কুমার পাল।

​অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জন যুবকের মাঝে যুব ঋণের চেক বিতরণ ও একটি নিবন্ধিত যুব সংগঠনকে সনদ বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর