লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালুতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 23 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

রাঙামাটির লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু ও অব্যাহত রাখার লক্ষ্যে ৪ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

গতকাল বুধবার (১১ নভেম্বর) লংগদু জোনের উদ্যোগে কলেজটির অনুকূলে এ অনুদান প্রদান করেন জোন কমান্ডার। কলেজটির শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় শর্ত পূরণে অনুদানের অর্থ কলেজের ব্যাংক হিসাবে উত্তোলন অযোগ্য আমানত হিসেবে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, লংগদু সরকারি কলেজের অধ্যক্ষ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক, কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, কলেজটির শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় শর্ত পূরণে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এর ফলে কলেজটির পাঠদান কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শিক্ষা বিস্তার ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার সম্পর্ক জোরদারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর