লংগদুতে কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনীর জোন কমান্ডারের অংশগ্রহণ

প্রকাশিত: 6:34 pm , 23 November 2026, Monday , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- কালের বিবর্তন।

রাঙামাটির লংগদু উপজেলার তিনটিলা বনবিহার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের জোন কমান্ডার। সোমবার (২৩ নভেম্বর) কঠিন চীবর দানোৎসব উপলক্ষে তিনি বিহারটি পরিদর্শন করেন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় তিনি বিহারের ভিক্ষুসংঘ, বিহার পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি উৎসবের সার্বিক প্রস্তুতি ও এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জোন কমান্ডার।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক উৎসব নির্বিঘ্নে উদযাপনে স্থানীয় জনগণের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর