
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিম পাশে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়।
দুপুরের পর থেকে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মধুমতী সেতুর পশ্চিম পাশে জড় হতে থাকে। এরপর জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে শুরু হয় প্রতিবাদী সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।
উক্ত সমাবেশে লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোন রসুল সিকদারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদূর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটু, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হাসান বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো: হেমায়েত হোসেন, সহসভাপতি মো: নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক সিকদার শাহ আলম, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহীন বিপ্লব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, যুবদল নেতা ইঞ্জি: রাজু আহমেদ বাপ্পিসহ বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনো ভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। নড়াইল জেলা বিএনপি ঐক্যবদ্ধ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুমতী সেতুর পশ্চিম পাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার...
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন...
জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা
জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক...
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান
কেন্দুয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সহজ করার তাগিদ
কেন্দুয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সহজ করার...
বেনাপোল পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায় মোস্তাফিজ্জোহা সেলিম
বেনাপোল পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায়...
নড়াইলে বিএনপি’র ২ নেতা হত্যায় আতঙ্কে বেন্দারচর, মামলা...
নড়াইলে বিএনপি’র ২ নেতা হত্যায় আতঙ্কে...